ঈদ ও গ্রীষ্মকালীন ছুটিতে ভিন্ন ভিন্ন সময়সূচিতে শিক্ষাপ্রতিষ্ঠান

ঈদ ও গ্রীষ্মকালীন ছুটিতে ভিন্ন ভিন্ন সময়সূচিতে শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে দীর্ঘ ছুটিতে যাচ্ছে। তবে ছুটির সময়সীমা প্রতিষ্ঠানভেদে ভিন্ন ভিন্ন হবে। কোথাও ছুটি শুরু হবে ১ জুন, আবার কোথাও ৩ জুন থেকে।

২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুযায়ী দেখা গেছে, মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ২৩ দিন, প্রাথমিক বিদ্যালয়ে ২১ দিন, মাদ্রাসায় সর্বোচ্চ ২৫ দিন, কলেজে ১০ দিন এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৯ দিনের ছুটি থাকবে।

মাধ্যমিক বিদ্যালয়:
১ জুন থেকে ১৯ জুন পর্যন্ত ২৩ দিনের ছুটি। ২২ জুন থেকে ক্লাস শুরু হবে।

প্রাথমিক বিদ্যালয়:
৩ জুন থেকে ২৩ জুন পর্যন্ত ২১ দিনের ছুটি। ২৪ জুন থেকে ক্লাস শুরু।

মাদ্রাসা:
১ জুন থেকে ২৫ জুন পর্যন্ত সর্বোচ্চ ২৫ দিনের ছুটি। ২৬ জুন থেকে ক্লাস শুরু।

কলেজ:
৩ জুন থেকে ১২ জুন পর্যন্ত ১০ দিনের ছুটি। ১৩ জুন থেকে ক্লাস শুরু হবে।

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান:
১ জুন থেকে ১৯ জুন পর্যন্ত ১৯ দিনের ছুটি। সাপ্তাহিক ছুটি শেষে ২২ জুন থেকে শ্রেণি কার্যক্রম শুরু।

ছুটির এই ভিন্নতা শিক্ষাপ্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নির্ধারিত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজ আপডেট ক্রনেট২৪/রাহিন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url