আন্তর্জাতিক অঙ্গনে বিয়ানীবাজারের গর্ব: কারাতে টুর্নামেন্টে স্বর্ণ জয় করলেন সাজিব
আন্তর্জাতিক অঙ্গনে বিয়ানীবাজারের গর্ব: কারাতে টুর্নামেন্টে স্বর্ণ জয় করলেন সাজিব
নিজস্ব প্রতিবেদক, বিয়ানীবাজার
আন্তর্জাতিক মেয়র কাপ-২০২৫ কারাতে টুর্নামেন্টে বাংলাদেশের গৌরব উজ্জ্বল করলেন বিয়ানীবাজারের সন্তান তাহির-উল-বারি সাজিব। সম্প্রতি নেপালে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় ৬৭ কেজি ওজন শ্রেণিতে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক লাভ করেন তিনি।
বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের টিকরপাড়া গ্রামের বাসিন্দা সাজিবের এই অসাধারণ অর্জনে এলাকায় আনন্দের জোয়ার বইছে। স্থানীয়রা তার এ সাফল্যে গর্বিত এবং দেশের জন্য এ ধরনের কৃতিত্ব আরও অনেক তরুণকে অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, সাজিব দীর্ঘদিন ধরে কারাতে প্রশিক্ষণে নিয়োজিত এবং দেশ-বিদেশে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আসছেন। এবার আন্তর্জাতিক অঙ্গনে স্বর্ণ জয় করে তিনি প্রমাণ করলেন কঠোর পরিশ্রম ও নিষ্ঠা সফলতার পথ দেখায়।
