কুলাউড়ার হাজীপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ট্রাক উল্টে বহু মালামালের ক্ষতি
কুলাউড়ার হাজীপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ট্রাক উল্টে বহু মালামালের ক্ষতি
নিজস্ব প্রতিবেদক,কুলাউড়া
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ১০ নম্বর হাজীপুর ইউনিয়নের কুনিমুরা এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে।
একটি সড়কে উল্টে গিয়ে গুরুতর ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়। দুর্ঘটনাকবলিত ট্রাকটিতে চাল, ডালসহ নানা প্রকার পণ্য ছিল, যা রাস্তায় ছড়িয়ে পড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনায় স্থানীয়রা দ্রুত ছুটে গিয়ে উদ্ধার কাজে সহায়তা করেন। তবে এখনো আহত বা ক্ষয়ক্ষতির নির্দিষ্ট পরিমাণ জানা যায়নি।
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
