বড়লেখা সীমান্তে আরও ৪৪ জনকে পুশইন করলো বিএসএফ
বড়লেখা সীমান্তে আরও ৪৪ জনকে পুশইন করলো বিএসএফ
নিজস্ব প্রতিবেদক,বড়লেখা
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ৪ নম্বর উত্তর শাহবাজপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১৪ মে) ভোররাতে তাদের বাংলাদেশ সীমান্তে ঠেলে পাঠানো হয়।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আটককৃতরা সবাই বাংলাদেশি নাগরিক এবং কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বরাতে জানা গেছে, বর্তমানে আটক ব্যক্তিদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এর আগে ৬ ও ৭ মে একই সীমান্ত দিয়ে শতাধিক বাংলাদেশিকে এভাবে ফেরত পাঠিয়েছিল বিএসএফ।
ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। পাশাপাশি, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে নজরদারি আরও বাড়ানো হয়েছে।

..