বড়লেখায় ছাত্রশিবিরের সংবর্ধনা পেলেন ৫০০ কৃতী শিক্ষার্থী



মৌলভীবাজারের বড়লেখায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৫০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বড়লেখা উপজেলা শাখা।

শনিবার (২৯ আগস্ট) বড়লেখা জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বড়লেখা শহর শাখার সভাপতি নুমান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও মৌলভীবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় দাওয়াহ ও আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে ছাত্রশিবির, জামায়াতে ইসলামী ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ শিক্ষকরা বক্তব্য দেন। পরে ৫০০ কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

বক্তারা শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতাকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান। পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও আদর্শিক মূল্যবোধ ধারণ করে ভবিষ্যতে দেশ গঠনে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url