কুলাউড়ায় বিএনপি নেতা আলমাছ মিয়া স্থায়ীভাবে বহিষ্কার


দলীয় শৃঙ্খলা ও দলের নীতি-আদর্শ ভঙ্গের অভিযোগে মৌলভীবাজারের কুলাউড়ায় বিএনপি নেতা মো. আলমাছ মিয়াকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত মো. আলমাছ মিয়া জয়চন্ডী ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জয়চন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি ইমরান আহমেদ ও সাধারণ সম্পাদক মো. মোহিতুর রহমান স্বাক্ষরিত দলীয় প্যাডে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা এবং দলের নীতি ও আদর্শ ভঙ্গের অভিযোগে মো. আলমাছ মিয়াকে বিএনপির সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদসহ দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, মো. আলমাছ মিয়া সিএনজি শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-২৩৫৯)-এর সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url