বড়লেখায় চা-শ্রমিক রবিন সেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন বর্তমান নাম আব্দুল্লাহ
এফিডেভিটের মাধ্যমে বড়লেখার যুবকের ইসলাম গ্রহণ, নতুন পরিচয় ‘আব্দুল্লাহ’
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার এক যুবক আইনগত প্রক্রিয়া অনুসরণ করে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
উপজেলার ৮নং দক্ষিণভাগ উত্তর (কাঠালতলী) ইউনিয়নের লক্ষ্মীছড়া এলাকার বাসিন্দা ও পেশায় চা-শ্রমিক রবিন সিং (২২) ইসলাম গ্রহণের পর নিজের নাম পরিবর্তন করে ‘আব্দুল্লাহ’ রেখেছেন। তার পিতা মনি লাল সিং এবং মাতা সরলা দেবী।
জানা গেছে, গত ৮ জুলাই ২০২৬ সিলেট জজ কোর্ট এলাকায় নোটারি পাবলিকের মাধ্যমে হলফনামা সম্পাদনের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে ধর্ম পরিবর্তন করেন। এ সময় সংশ্লিষ্ট আইনজীবীদের উপস্থিতিতে ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করা হয়।
হলফনামায় তিনি উল্লেখ করেন, প্রাপ্তবয়স্ক হিসেবে নিজ বিবেচনায় এবং ইসলাম ধর্মের শিক্ষা ও জীবনব্যবস্থার প্রতি আকৃষ্ট হয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এতে কোনো ধরনের প্রলোভন, চাপ বা ভয়ভীতি কাজ করেনি বলেও তিনি স্পষ্টভাবে জানান।
নব-পরিচয়ে আব্দুল্লাহ আরও অঙ্গীকার করেছেন যে, তিনি ইসলামী শরীয়াহর বিধান মেনে চলবেন এবং নিয়মিত নামাজ, রোজাসহ ধর্মীয় অনুশাসন পালন করবেন।
বর্তমানে তিনি নিজ এলাকায় অবস্থান করছেন বলে জানা গেছে।
