সিলেটবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান: ঢাকা-সিলেট রেললাইন ডাবল করার ঘোষণা প্রধানমন্ত্রীর
![]() |
| Chronet 24 |
আজ সকালে প্রধানমন্ত্রী হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে তাঁর সিলেট সফর শুরু করেন। এরপর তিনি সিলেট নগরের সুরমা নদীর তীর সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই প্রকল্পের কাজ শেষ হলে সুরমা নদীর তীর আধুনিক ও দর্শনীয় এক পর্যটন কেন্দ্রে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।
প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত এক বিশাল সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন:
সিলেট থেকে ঢাকার যোগাযোগ ব্যবস্থা আরও বেগবান করতে বর্তমান সরকার ঢাকা-সিলেট রেলপথকে ডাবল লাইনে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে যাতায়াতের সময় যেমন কমবে, তেমনি ট্রেনের সংখ্যাও বাড়ানো সম্ভব হবে।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, উন্নত যোগাযোগ ব্যবস্থা বৃহত্তর সিলেট অঞ্চলের পর্যটন ও ব্যবসার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্বল্প খরচে পণ্য পরিবহনের মাধ্যমে কৃষকরাও সরাসরি লাভবান হবেন
সুরমা নদীর সৌন্দর্য রক্ষা এবং ভাঙন রোধে নেওয়া প্রকল্পের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, পরিবেশ ঠিক রেখে উন্নয়ন করাই তাঁর সরকারের মূল লক্ষ্য ।
সমাবেশে প্রধানমন্ত্রীর এই ঘোষণায় সিলেটের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। দ্রুত এই প্রকল্পের কাজ শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন
