কানাইঘাটে স্বামীর হাতে স্ত্রী হত্যা: তিন কন্যার সামনে মর্মান্তিক ঘটনা, জেলায় শোক ও ক্ষোভ
সিলেটের কানাইঘাটে স্বামীর হাতে স্ত্রী হত্যার নির্মম ঘটনা পুরো সিলেট জেলা জুড়ে শোক, ক্ষো*ভ ও আতঙ্কের জন্ম দিয়েছে। তিন কন্যার চোখের সামনেই মাকে কুপিয়ে হত্যা করে স্বামী সোহেল আহমদ। পরে পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর তিনি ঘ*ট*নার কথা অকপটে স্বীকার করেছেন বলে জানা গেছে। হৃদয়বিদারক এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ফারহানার মেয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, হত্যার সময় স্ত্রী ফারহানা বেগম প্রাণভিক্ষা চেয়ে স্বামীর পা ধরেছিলেন। কিন্তু তাতেও রেহাই মেলেনি। অভিযোগ রয়েছে, সোহেল ধারালো দা দিয়ে ফারহানার মাথার পেছনে, গালে ও বুকে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। মৃ*ত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত হা*ম*লা চালায় পাষাণ্ড স্বামী।
ঘ*ট*নার সময় তাদের তিন কন্যা মায়ের ওপর হামলা দেখে এগিয়ে এলে তাদেরকেও হ*ত্যা*র হুমকি দেন অভিযুক্ত বাবা। শিশুদের চিৎকারে পাশের কক্ষ থেকে সোহেলের বাবা ছুটে এলে তাকেও ধারালো অস্ত্র দেখিয়ে দূরে সরিয়ে দেওয়া হয়। এরপর স্ত্রীকে হ*ত্যা করে সোহেল নির্বিঘ্নে পালিয়ে যায়।
বুধবার (২৯ এপ্রিল) এ লোমহর্ষক ঘটনার বর্ণনা দেয় নিহত ফারহানা বেগমের ১২বছর বয়সী মেয়ে। তার বিবরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে, যা জনমনে গভীর নাড়া দিয়েছে।
