জ্বালানি তেল মজুতের বিরুদ্ধে অভিযান জুড়ীতে ১৪’শ লিটার তেল জব্দ, অকটেন তৈরির কৌশল উদ্ঘাটন


নিজস্ব প্রতিবেদক:(জুড়ী)

মৌলভীবাজারের জুড়ী উপজেলা-এর সমাই বাজার এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অভিযোগে অভিযান চালিয়ে ১৪’শ (১,৪০০) লিটার তেল জব্দ করেছে প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা আক্তার-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সমাই বাজারের “মেসার্স ইউনিক ট্রেডার্স” নামক প্রতিষ্ঠান থেকে এই তেল জব্দ করা হয়।

অভিযানকালে জানা যায়, প্রতিষ্ঠানটির মালিক ফখরুল ইসলাম অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত করে রেখেছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এছাড়া অভিযান পরিচালনার সময় পেট্রোলের সঙ্গে সিদুর মিশিয়ে কৃত্রিমভাবে অকটেন তৈরির কাজে ব্যবহৃত প্রায় ৫০ গ্রাম সিদুর উদ্ধার করা হয়, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেল সংক্রান্ত যেকোনো অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url