অতিরিক্ত দামে ডিজেল বিক্রি, বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অবৈধভাবে ডিজেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
অদ্য ০৮/০৪/২০২৬ খ্রি. দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে উপজেলা নির্বাহী অফিসার জনাব গালিব চৌধুরীর নেতৃত্বে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর বাজারে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে নাফিজ ভেরাইটিজ স্টোরের মালিক আমিন উদ্দিনকে অবৈধভাবে ডিজেল তেল মজুদ করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় তার দোকান থেকে প্রায় ৭২৫ লিটার ডিজেল জব্দ করা হয়। উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।
