বড়লেখায় অনুষ্ঠিত হচ্ছে ইছলাহী মাহফিল। বাদ এশা নসিহত পেশ করবেন মুফতি আনিসুর রহমান আশরাফী।

 




মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাঁঠালতলী এলাকায় উলামা ও হুফফাজ পরিষদ, বৃহত্তর খলাগাঁও-এর উদ্যোগে ২৯ এপ্রিল ২০২৬, বুধবার এক ইছলাহী মাহফিলের আয়োজন করা হয়েছে।

আয়োজক সূত্রে জানা যায়, বিকাল ৪টা থেকে বড়খলা ও গৌরনগর জামে মসজিদ প্রাঙ্গণে (খলাগাঁও বাজার সংলগ্ন) মাহফিল শুরু হবে। এতে দেশের প্রখ্যাত আলেমগণ গুরুত্বপূর্ণ বয়ান ও নসিহত পেশ করবেন।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুহতারাম হযরত আবুল বশর সাহেব ( শায়খুল হাদিস, বড়খলা বশিরীয়া আরাবিয়া মাদরাসা)। এছাড়া নসিহত পেশ করবেন সাহেবজাদায়ে বর্ণভী রহ. (পীর সাহেব বরুণা) বংশধর মুফতী ওলিউর রহমান সাহেব।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে নসিহত পেশ করবেন বাংলাদেশের প্রখ্যাত দাঈ ও মুফাসসিরে কোরআন মুফতী আনিসুর রহমান আশরাফী। তিনি বাদ এশা থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন ।

আয়োজকরা জানিয়েছেন, মাহফিলটি সফল করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আশপাশের এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url