কুলাউড়ায় ট্রেনে বাথরুম থেকে ছিনতাইকারী আটক
মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে স্টেশনে এক চাঞ্চল্যকর ঘটনায় ট্রেনের বাথরুমের ভেতর থেকে ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি কুলাউড়া স্টেশনে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ছিনতাইকারী দ্রুত ট্রেনের বাথরুমে আশ্রয় নেয়। পরে পরিস্থিতি বুঝে পুলিশ বাথরুমের দরজা ভেঙে ভেতর থেকে তাকে আটক করে।
এ ঘটনায় স্টেশন এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হলেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
