বড়লেখায় মোবাইল কোর্ট অভিযানে অতিরিক্ত দামে এলপিজি বিক্রি করায় ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

 


নিজস্ব প্রতিবেদক:

অদ্য ২৫/০২/২০২৬ খ্রি. তারিখে গালিব চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার, বড়লেখা, মৌলভীবাজার হাজীগঞ্জ বাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি (সিলিন্ডার) গ্যাস বিক্রির অভিযোগে দেলোয়ার হোসেন (৩২), প্রোপ্রাইটর: সানরাইজ ট্রেডার্স-এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় তাকে ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url