বড়লেখার মহদিকোনায় গাঁজা সেবন ও জুয়া খেলার দায়ে ৫ জনের কারাদণ্ড, ১ জনের বিরুদ্ধে মামলা

 



নিজস্ব প্রতিবেদক: বড়লেখার মহদিকোনায় গাঁজা সেবন ও জুয়া খেলার দায়ে ৫ জনের কারাদণ্ড, ১ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মহদিকোনা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাঁজা সেবন ও প্রকাশ্যে জুয়া খেলার দায়ে ৫ জনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই ঘটনায় আরও ১ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে গাঁজা সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্টের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ১ জনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এছাড়া প্রকাশ্যে জুয়া (তাস) খেলার অপরাধে বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭-এর সংশ্লিষ্ট ধারায় আরও ৪ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে আটক অপর ১ জন ব্যক্তি দোষ স্বীকার না করায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url