বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস বড়লেখা উপজেলা শাখার প্রবন্ধ প্রতিযোগিতার ফলাফল প্রকাশ

 


নিজস্ব প্রতিবেদক::

মহান বিজয় দিবস উপলক্ষে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস,দেশপ্রেম ও জাতীয় চেতনা বিকাশের লক্ষ্যে প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস বড়লেখা উপজেলা শাখা।

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন,যা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি উল্লেখযোগ্য আয়োজন হিসেবে বিবেচিত হয়েছে।

২২ ডিসেম্বর(সোমবার) “মহান বিজয় দিবস” উপলক্ষে আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতা-২০২৫-এর ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।সর্বোচ্চ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মোট ১০ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

বিজয়ীরা হলেন আওসাফ বিন ইয়াসিন(লাইসিয়াম স্কুল অ্যান্ড কলেজ,বড়লেখা),তানিয়া বেগম তালুকদার(রাজনগর উপজেলা,সিলেট ল কলেজ),রহিমা বেগম(বড়লেখা উপজেলা,বিয়ানীবাজার সরকারি কলেজ),সুদিপ্ত সৌরভ(শাহবাজপুর হাই স্কুল অ্যান্ড কলেজ,বড়লেখা),শাহনাওয়াজ আহমদ(ব্লু বার্ড কিন্ডারগার্টেন,বড়লেখা),হাফিজ মো.আল আমিন রাব্বানী(মহদিকোণা মাদ্রাসা,বড়লেখা),মাশরাফি আহমদ রনি(শাহবাজপুর হাই স্কুল অ্যান্ড কলেজ,বড়লেখা),আবু সুফিয়ান(লাইসিয়াম স্কুল অ্যান্ড কলেজ,বড়লেখা),জাহিদ হাসান(ব্লু বার্ড কিন্ডারগার্টেন,বড়লেখা)এবং তাইব আহমদ(পি.সি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়,বড়লেখা)।

আয়োজকরা জানান,ইনশাআল্লাহ খুব শিগগিরই বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হবে।এ ধরনের শিক্ষামূলক উদ্যোগ শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url