বড়লেখায় আস-সুন্নাহ মানবকল্যাণ ফাউন্ডেশনের আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন ও বিভাগীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা সফল করতে পরামর্শ সভা অনুষ্ঠিত
রাহিন আহমদ নোবেল::
মৌলভীবাজারের বড়লেখায় আস-সুন্নাহ মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ৫ম বিভাগীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ মাগরিব ইয়াম্মি প্যারাডাইজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি হাফিজ মাওলানা ইয়াহইয়া আহমদ। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক জনাব ফয়েজ আহমদ সুমন।
সভায় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রবাসী দাতা সদস্য মাওলানা মাহবুবুর রহমান সাব্বির, হাফিজ জাইদুল ইসলাম, সহ-সভাপতি হাফিজ মাওলানা আবিদুর রহমান ফাহমিদ, যুগ্ম-সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আবিদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মাসুম আহমদ, প্রচার সম্পাদক হাফিজ ফাহিম আহমদ, সহ-প্রচার সম্পাদক কিবরিয়া আল-মাহমুদ,সহ-অর্থ সম্পাদক হাফিজ রুহুল আমীন, দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা হাসান আহমদ, তথ্য-প্রযুক্তি সম্পাদক মাস্টার তৌফিকুল ইসলাম আবির, সাহিত্য সম্পাদক তোফায়েল আহমদ তুহিন, পাঠাগার সম্পাদক হাফিজ আব্দুল হক, শরীরচর্চা সম্পাদক মাওলানা আব্দুল্লাহ তায়্যিব, সহ-অফিস সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ এবং কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।
এ ছাড়া ভার্চুয়ালি যুক্ত ছিলেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক তায়েফ এবং প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক হাফিজ আব্দুল আজিজ ইমরান।
সভায় আগামী ১১ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিতব্য ৫ম বিভাগীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা এবং ১৮ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন উৎকৃষ্ট মানে আয়োজন নিশ্চিত করতে বিভিন্ন প্রস্তাব, নির্দেশনা, ব্যবস্থাপনা পরিকল্পনা, দায়িত্ব বণ্টন ও প্রযুক্তিগত প্রস্তুতি বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় দায়িত্বশীলরা বলেন, এই আয়োজনে দেশ–বিদেশের খ্যাতিমান কারী, হাফিজ ও ইসলামি ব্যক্তিত্বদের অংশগ্রহণ নিশ্চিত করতে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে। তরুণ প্রজন্মের মাঝে কুরআন অধ্যয়ন, তিলাওয়াত ও ধর্মীয় চেতনা জাগ্রত করাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।
সভায় ফাউন্ডেশনের পক্ষ থেকে সর্বস্তরের মানুষকে অনুষ্ঠানে উপস্থিত হয়ে আলোকিত আয়োজন সফল করার আহ্বান জানানো হয়।



