জাতীয় যুবশক্তি (এনসিপি) মৌলভীবাজার জেলা আহবায়ক কমিটি গঠন হয়েছে-

 

ডেস্ক রিপোর্ট:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুব সংগঠন জাতীয় যুবশক্তি মৌলভীবাজার জেলার ১ বছর মেয়াদি ৩৬ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়েছে।

অদ্য ৯ নভেম্বর, রবিবার কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এই কমিটি অনুমোদন করা হয়। নবগঠিত কমিটিতে আব্দুল বারী খোবায়েব কে আহবায়ক, হাসনাত গানিম কে সদস্য সচিব এবং ইমরান আহমদ কে মূখ্য সংগঠক হিসেবে মনোনীত করা হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় মূখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের সুপারিশক্রমে এই কমিটি অনুমোদন করেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহবায়ক এড. তারিকুল ইসলাম এবং কেন্দ্রীয় সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম।

নবগঠিত কমিটি আগামী এক বছর মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় সংগঠনকে আরও গতিশীল ও সংগঠিত করার লক্ষ্যে কাজ করবে। তরুণদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, মানবিক মূল্যবোধের চর্চা ও সামাজিক উন্নয়নে অংশগ্রহণে উদ্বুদ্ধ করাই হবে তাদের মূল অঙ্গীকার।

দলীয় সূত্রে জানা গেছে, নতুন নেতৃত্বের মাধ্যমে এনসিপির যুব উইং মাঠ পর্যায়ে আরও কার্যকরভাবে কাজ করবে এবং জেলা ও উপজেলা পর্যায়ে সাংগঠনিক কাঠামোকে সুদৃঢ় করবে। স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে, এই কমিটির গঠন মৌলভীবাজার জেলায় তরুণ নেতৃত্বের বিকাশ ও নতুন রাজনৈতিক ধারা সৃষ্টির একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে প্রতীয়মান হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url