কুলাউড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ও ওয়ারেন্টভুক্ত আসামি ইদ্রিস আলী (৩৪)-কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (২ নভেম্বর ২০২৫) ভোরে কুলাউড়া থানার এসআই আব্দুল আলীমের নেতৃত্বে এএসআই আরিফুল ইসলাম, এএসআই বাবুল মিয়াসহ পুলিশের একটি দল পৃথিমপাশা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় নিজ বাড়ি থেকে ইদ্রিস আলীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইদ্রিস আলী কুলাউড়া উপজেলার পৃথিমপাশা গ্রামের রইব আলীর পুত্র। পুলিশ জানায়, তার বিরুদ্ধে কুলাউড়া ও আশপাশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।
অভিযানটি পরিচালিত হয় কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুকের নির্দেশনায়।
বিষয়টি কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক নিশ্চিত করেছেন।
