ব্লু বার্ড কিন্ডারগার্টেনের সাবেক শিক্ষার্থী মারওয়ান আলমের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক বড়লেখা:
বড়লেখা উপজেলার ৮নং দক্ষিনভাগ উত্তর ইউনিয়নের অন্তর্ভূক্ত কাঠালতলীতে খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান ব্লু বার্ড কিন্ডারগার্টেনের সাবেক শিক্ষার্থী মারওয়ান আলমের মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় অকাল মৃত্যুতে বিদ্যালয়ের অফিস কক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করা হয়। পরে শিক্ষকরা প্রয়াত শিক্ষার্থী মারওয়ানের স্মৃতি স্মরণ করে অশ্রুসিক্ত হয়ে পড়েন।
শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক সাহেদ আহমদ, সহকারী প্রধান শিক্ষক তোফায়েল আহমদ, সহকারী শিক্ষক জাকির মাসুম, আফিক আলী, আশরাফুজ্জামান পারভেজ, সাহিদ আহমদ, কিবরিয়া আল মাহমুদ এবং ওমর সানী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদ আহমদ বলেন, “২০১৬ সালে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে মারওয়ান ব্লু বার্ড থেকে বিদায় নিয়েছিল। সে ছিল ভদ্র, মেধাবী ও স্নেহশীল। সবসময় হাসিমুখে সবার সঙ্গে মিশতো। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং পরিবারকে ধৈর্য দান করেন।”
বিদ্যালয়ের সভাপতি নাজমুল ইসলাম বলেন, “মারওয়ান আলম আর আমাদের মাঝে নেই। একটি মর্মান্তিক বাইক দুর্ঘটনায় সে চলে গেছে। আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিন। আমিন।”
দোয়া পরিচালনা করেন কাঠালতলী মার্কেট জামে মসজিদের ইমাম সাহেব। শেষে উপস্থিত সবাই একযোগে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

