রক্তদানে বিশেষ অবদান: আবুল কালাম আজাদকে খিদমাহ ব্লাড ব্যাংক বড়লেখা উপজেলা শাখার শুভেচ্ছা স্মারক প্রদান
নিজস্ব প্রতিবেদক বড়লেখা:
খিদমাহ ব্লাড ব্যাংক বড়লেখা উপজেলা শাখার পক্ষ থেকে আগস্ট ২০২৫-এ রক্তদানে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জনাব আবুল কালাম আজাদকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে।
খিদমাহ ব্লাড ব্যাংক বড়লেখা উপজেলা শাখার পরিচালক কিবরিয়া আল মাহমুদ জানান, নীরব এই ত্যাগী কর্মীদের সম্মানিত করা তাঁদের নৈতিক দায়িত্ব, যাতে তাঁদের কাজ অন্যদের জন্য অনুপ্রেরণায় রূপ নেয়। সম্মান জানাতে খিদমাহ ব্লাড ব্যাংক বড়লেখা শাখার এই আয়োজন।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খিদমাহ ব্লাড ব্যাংক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, বড়লেখা উপজেলা শাখার পরিচালক কিবরিয়া আল মাহমুদ, সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ জুয়েল আহমদ ও দপ্তর সম্পাদক মারজান আহমদ।
খিদমাহ ব্লাড ব্যাংক বড়লেখা উপজেলা শাখা শুরু থেকেই “সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি” এই মূলনীতিকে সামনে রেখে মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে।
