কুলাউড়ায় নূর ইসলামের সড়ক দুর্ঘটনায় মৃত্যু
কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দক্ষিণ কৌলার বাসিন্দা নজরুল ইসলাম সাহেবের বড় ভাই জনাব নূর ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত হয়ে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ (রবিবার) সকালে তিনি কুলাউড়া-মৌলভীবাজার সড়কের উত্তর কৌলা বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিলেট নর্থ ইস্ট হাসপাতালে ভর্তি করেন। পরে তাঁকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়।
চিকিৎসার পরেও শারীরিক অবস্থার অবনতি হলে রাত ৮টার দিকে তিনি সিলেট ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমের জানাজার নামাজ ও দাফনের সময় পরবর্তীতে জানানো হবে।
