মৌলভীবাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১০ম শ্রেণির ছাত্রের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান সড়কে বিদ্যুতের খুঁটির সাথে মোটরসাইকেলের ধাক্কায় অমিত দত্ত (১৭) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে সদর সার্কেল অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অমিত দত্ত মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি শহরের পুরাতন হাসপাতাল রোডের বাসিন্দা অসিত দত্তের ছেলে। তাদের গ্রামের বাড়ি সদর উপজেলার আমতৈল গ্রামে।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
