মৌলভীবাজারে অজগরের পেটে গেল ৬টি ছাগল
নিজস্ব প্রতিবেদক বড়লেখা:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার করইছড়া গ্রামে এক অজগর সাপের পেটে গেল ৬টি ছাগল।
গত ৩১ জুলাই (বৃহস্পতিবার) বোবারতল এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, অজগরটি একে একে ৫টি ছাগল গিলে ফেলে। এরপর ষষ্ঠ ছাগল গিলতে গেলে এলাকাবাসী একত্রিত হয়ে আক্রমণ করে অজগরটিকে হত্যা করে।
পরে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে মৃত অজগরটিকে উদ্ধার করে মাটিচাপা দেন।
