সিলেটে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অপব্যবহার প্রতিরোধে রেঞ্জ পুলিশের কর্মশালা, বিকাশের সহযোগিতা

 


সিলেটে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অপব্যবহার প্রতিরোধে রেঞ্জ পুলিশের কর্মশালা, বিকাশের সহযোগিতা

নিউজ ডেস্ক, সিলেট

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS)-এর অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ বিষয়ক এক বিশেষ কর্মশালা আজ বুধবার সকাল ৯টায় সিলেটের অভিজাত রোজ ভিউ হোটেলে অনুষ্ঠিত হয়। কর্মশালার আয়োজন করে সিলেট রেঞ্জ পুলিশ এবং এতে সহযোগিতা করে দেশের অন্যতম মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ মুশফেকুর রহমান। সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ও বিকাশ লিমিটেডের উপদেষ্টা জনাব মোহাম্মদ নাজিবুর রহমান, এনডিসি, পিএইচডি।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জনাব মেজর এ কে এম মনিরুল করিম (অবঃ), ইভিপি ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স, বিকাশ লিমিটেড; জনাব মোঃ হুমায়ুন কবীর, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) আরআরএফ, সিলেট; জনাব মোঃ আজিজুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি (এএন্ডএফ); জনাব নাছির উদ্দিন আহমেদ, অতিরিক্ত ডিআইজি (ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রাইম ম্যানেজমেন্ট); জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার, সিলেট; জনাব মুহাম্মদ শরিফুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফিনান্স); জনাব মোঃ আমিনুল ইসলাম, পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড ট্রাফিক); জনাব সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (এএন্ডএফ); ও জনাব মোঃ রফিকুল ইসলাম খান, সহকারী পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড ট্রাফিক)।

এছাড়াও সিলেট রেঞ্জাধীন সকল জেলা ও ইউনিট থেকে আগত প্রশিক্ষণার্থীরা কর্মশালায় অংশগ্রহণ করেন।

কর্মশালায় বক্তারা MFS ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং এর অপব্যবহার রোধে সচেতনতা ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবস্থাকে সুরক্ষিত রাখতে পুলিশ, ফিনটেক প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় অপরিহার্য।




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url