সুজানগরের আজিমগঞ্জ বাজারের রাস্তায় পাকা করণের কাজ শুরু



সুজানগরের আজিমগঞ্জ বাজারের রাস্তায় পাকা করণের কাজ শুরু — এলাকাবাসীর স্বস্তির নিঃশ্বাস

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের প্রাণকেন্দ্র আজিমগঞ্জ বাজারের রাস্তার পাকা করণের কাজ শুরু হয়েছে। বহুদিন ধরে অবহেলিত ও ভাঙা রাস্তাটি পুনর্নির্মাণের উদ্যোগে এলাকায় বইছে খুশির জোয়ার। বিশেষ করে বাজারের ব্যবসায়ী, পথচারী এবং স্থানীয় বাসিন্দারা গভীর আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন।

সুজানগর ইউনিয়ন, যা আগর-আতরের রাজধানী হিসেবে পরিচিত এবং প্রবাসী নির্ভর একটি অর্থশালী এলাকা, সেখানে বছরের পর বছর ভাঙা রাস্তা ছিল এলাকাবাসীর জন্য কষ্টের কারণ। দেড় দশকের বেশি সময় ধরে রাস্তার কোনো মেরামত হয়নি, ফলে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে স্থানীয়দের। এতে জনমনে চরম অসন্তোষ দেখা দেয়।

অবশেষে স্থানীয় প্রশাসনের উদ্যোগ এবং আর্থিক সহায়তায় শুরু হয়েছে রাস্তাটির বহুল প্রত্যাশিত পাকা করণের কাজ। ব্যবসায়ীবৃন্দ ও পথচারীরা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানান, এই রাস্তা নির্মাণের ফলে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে এবং বাজার এলাকার ব্যবসা-বাণিজ্য আরও উন্নত হবে।

এদিকে প্রকল্প বাস্তবায়নের সাথে জড়িত প্রকৌশলীরা জানিয়েছেন, রাস্তাটিকে টেকসই ও মানসম্পন্নভাবে নির্মাণের জন্য সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তারা স্থানীয়দের সহযোগিতাও কামনা করেছেন কাজটি নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে।

সুজানগর ইউনিয়নের বাসিন্দারা আশা করছেন, সময়মতো এবং সঠিকভাবে কাজটি সম্পন্ন হলে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং উন্নয়নের ধারা আরও বেগবান হবে।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url