ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া:
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আজ (২১ মে) থেকে বাংলাদেশ রেলওয়ের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। যাত্রীরা এবার শুধুমাত্র অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারছেন, স্টেশনের কাউন্টারে কোনো টিকিট বিক্রি হচ্ছে না।
সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়, আর দুপুর ২টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি। উত্তরাঞ্চলের ট্রেনগুলোর টিকিটের চাহিদা সবচেয়ে বেশি, যার ফলে সকাল সাড়ে ৮টার মধ্যেই বেশিরভাগ ট্রেনের টিকিট শেষ হয়ে গেছে।
কমলাপুর স্টেশন ম্যানেজার মো. শাহাদাত হোসেন জানান, ৩১ মে থেকে ঈদের ট্রেন যাত্রা শুরু হবে। আজ বিক্রি হচ্ছে ওই দিনের টিকিট। আগামী ৪ ও ৫ জুনের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি থাকবে বলে ধারণা করা হচ্ছে।
এবার ঈদ উপলক্ষে পাঁচ রুটে ১০টি স্পেশাল ট্রেন চলবে, যেগুলোর টিকিট শুধু স্টেশনের কাউন্টারে পাওয়া যাবে। পাশাপাশি চলবে ৪৩টি আন্তঃনগর ট্রেন, যার আসন সংখ্যা প্রায় ৩৩ হাজার ৩১৫টি। প্রতিটি ট্রেনে ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিটও কাউন্টারে বিক্রি হবে।
অগ্রিম টিকিট বিক্রির সূচি:
- ২২ মে: ১ জুনের টিকিট
- ২৩ মে: ২ জুনের টিকিট
- ২৪ মে: ৩ জুনের টিকিট
- ২৫ মে: ৪ জুনের টিকিট
- ২৬ মে: ৫ জুনের টিকিট
- ২৭ মে: ৬ জুনের টিকিট
ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে থেকে। সেদিন বিক্রি হবে ৯ জুনের টিকিট।
